মে মাসে প্রবাসী আয় বেড়েছে


প্রকাশিত: ১০:২৫ এএম, ০২ জুন ২০১৫

প্রবাসী আয় কিছুটা বেড়েছে গত মে মাসে। বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে, মে মাসে প্রবাসীরা মোট ১৩১ কোটি ৮৮ লাখ ডলার দেশে পাঠিয়েছে। যা গত এপ্রিল মাসের থেকে প্রায় ২ কোটি ডলার বেশি।

সূত্র জানিয়েছে, মে মাসে প্রবাসীরা মোট ১২৯ কোটি ৭৪ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। গত বছরের মে মাসে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১২১ কোটি ৫৮ লাখ ডলার।

এদিকে, চলতি অর্থ বছরের ১১ মাসে প্রবাসী আয় আসলো ১ হাজার ৩৮৭ কোটি ডলার।

এসএ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।