ট্রেজারি বন্ড ও বিলের মুনাফায় উৎসে কর থাকছে না
২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ট্রেজারি বন্ড ও বিলের মুনাফায় আরোপিত উৎসে কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। বন্ড মার্কেটের উন্নয়নের লক্ষ্যে এ প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সরকারের সামগ্রিক অর্থ ব্যবস্থাপনায় বন্ড মার্কেট গুরুত্বর্পূণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশ সরকার একটি কার্যকর বন্ড মার্কেট উন্নয়নের জন্য নানামুখী পদক্ষপে গ্রহণ করছে। এরই অংশ হিসেবে বন্ড মার্কেট উন্নয়নের স্বার্থে ট্রেজারি বন্ড ও ট্রেজারি বিলের সুদের ওপর উৎসে ৫ শতাংশ হারে কর কর্তনের বিধান প্রত্যাহারেও প্রস্তাব করনে তিনি।
এদিকে বৈধ চ্যানেলে দেশে বৈদেশিক মুদ্রা আনার বিষয়টি উৎসাহিত করতে প্রস্তাবতি বাজেটে ওয়েজ ওনার্সদের জন্য বিভিন্ন বন্ডে অর্জিত মুনাফায় কর অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।
এসএ/এসএইচএস/আরআইপি