সব কোম্পানির অর্থবছর হচ্ছে জুলাই-জুন


প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০৪ জুন ২০১৫

জুলাই থেকে জুন মাস পর্যন্ত সময়কালকে অর্থবছর হিসাবে বিবেচনা করা হবে সব কোম্পানির জন্য। ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে ব্যাংক ও বীমা কোম্পানি এর আওতামুক্ত থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, কিছু কোম্পানি বছরের যেকোনো সময়কে ধরে অর্থবছর হিসাব করে। তবে করদাতা কোম্পানিগুলোর ক্ষেত্রে ২০১৬ সালের ১ জুলাই থেকে ‘জুলাই-জুন’ অর্থবছর হিসাবে বিবেচনা করা হবে।

অর্থমন্ত্রী জানান, করদাতাদের এই নতুন আয় বছরের হিসাব বিবরণী প্রস্তুতির জন্য ১ বছর সময় দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রস্তাবিত বাজেট বাংলাদেশের ৪৪তম বাজেট এবং আওয়ামী লীগ সরকারের ১৬তম। আর অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের নবম বাজেট।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।