২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১৪ মে ২০২৬
ফাইল ছবি

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী বছরের ৭ জানুয়ারি শুরু হতে পারে। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি। এ লক্ষ্যে এসএসসি ও সমমান পরীক্ষার একটি খসড়া রুটিন প্রস্তুত করেছে শিক্ষা বোর্ডগুলো।

প্রস্তাবিত এ রুটিনটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হলে তা প্রকাশ করা হবে। আর যদি মন্ত্রণালয় কোনো সংশোধনী বা পরিবর্তন করে, তাহলে সেগুলো সংশোধন করে রুটিন চূড়ান্ত করা হবে।

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জানুয়ারি

প্রস্তাবিত সূচিতে দেখা যায়, আগামী বছরের ৭ জানুয়ারি বাংলা প্রথমপত্র পরীক্ষা নেওয়া হবে। এরপর ৯ জানুয়ারি শনিবার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা হবে। আর ৬ ফেব্রুয়ারি উচ্চতর গণিত পরীক্ষার মধ্যদিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে।

তবে ২০২৭ সালের বার্ষিক শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা এখনো প্রস্তুত না হওয়ায় পরবর্তীতে এ সময়সূচি পরিবর্তন হতে পারে।

এএএইচ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।