এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা


প্রকাশিত: ১২:৩১ পিএম, ১০ মার্চ ২০১৫
ফাইল ছবি

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল আবারো বর্ধিত করায় আগামীকাল ১১ মার্চ, বুধবার অনুষ্ঠিতব্য মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সাথে গত ১২ ফেব্রুয়ারি, ১মার্চ ও ৩ মার্চ এর স্থগিতকৃত এসএসসি ও সমমান পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার সুবোধ চন্দ্র ঢালী জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী গত ১২ ফেব্রুয়ারির স্থগিতকৃত এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৩ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এবং ১ মার্চের স্থগিতকৃত পরীক্ষা ১৪ মার্চ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়া গত ৩ মার্চের স্থগিতকৃত এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ২০ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা এবং ৪ মার্চের স্থগিতকৃত আগামী ২১ মার্চ শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এছাড়া তিনি আরো জানান, গত ৮ ও ১০ মার্চের এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি মন্ত্রণালয় ঘোষণা করবে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।