প্রাথমিকের বৃত্তির ফল রোববার
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের ফল রোববার প্রকাশ করা হবে। ওইদিন দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এই তালিকা প্রকাশ করবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মন্ত্রীর সংবাদ সম্মেলনের পরই বৃত্তিপ্রাপ্তদের তালিকা জানা যাবে। মোবাইলে ফল জানতে DPE লিখে স্পেস দিয়ে থানা কোড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।
উল্লেখ্য, আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের আলাদা পরীক্ষা নিয়ে বৃত্তি দেওয়া হলেও ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি দেওয়া হচ্ছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, এবারে প্রায় ৫৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।
এএইচ/আরআই