ছেলেকে নিয়ে ওমরাহ পালনে গেলেন বর্ষা, যাননি অনন্ত

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০০ পিএম, ০২ মার্চ ২০২৬
অনন্ত জলিল ও বর্ষা

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। প্রতি বছরই তারা ওমরাহ পালনে যান। এবারও গেছেন বর্ষ। তবে স্বামীকে দেশে রেখেই ছোট ছেলেকে সঙ্গে নিয়ে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অনন্ত জলিল।

তিনি জানান, তাদের ছোট ছেলে মাকে নিয়ে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছে। তারা ওমরাহ পালন করছে।

এদিকে কয়েক মাস আগে বর্ষা ঘোষণা দিয়েছিলেন, হাতে থাকা দু-তিনটি কাজ শেষ করেই চলচ্চিত্রকে বিদায় জানাবেন। তার ভাষায়, দুই সন্তান বড় হয়ে উঠছে-তাদের ভবিষ্যৎ ও মানসিকতার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মা হিসেবে নতুন করে দায়িত্ববোধ থেকেই এই ভাবনা এসেছে বলে জানান বর্ষা।

২০১০ সাল থেকে নিজ প্রযোজনায় আধুনিক প্রযুক্তিনির্ভর সিনেমা নির্মাণ শুরু করেন অনন্ত জলিল। প্রায় প্রতিটি ছবিতেই তার নায়িকা ছিলেন বর্ষা। দেশীয় প্রযোজনার পাশাপাশি তুরস্ক ও আফগানিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায়ও কাজ করেছেন তিনি।

বর্তমানে অনন্ত-বর্ষা অভিনীত ‘দ্য স্পাই’ ও ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমা নির্মাণাধীন রয়েছে। তবে দম্পতির ভাষ্য অনুযায়ী, হাতে থাকা অসমাপ্ত প্রকল্পগুলো শেষ করেই তারা স্থায়ীভাবে চলচ্চিত্র থেকে সরে দাঁড়াবেন।

সবশেষ এই জুটিকে দেখা গেছে পরিচালক মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘কিল হিম’ সিনেমায়। এরপর বড় পর্দায় আর একসঙ্গে দেখা যায়নি তাদের।

 

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।