বিজয়-রাশমিকার তারকাবহুল প্রীতিভোজের প্রস্তুতি, গোপন অতিথি তালিকায় চমক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ০২ মার্চ ২০২৬
বিজয় দেবরকোন্ডার ও রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডার বিয়ের রেশ এখনো কাটেনি। উদয়পুরে রাজকীয় আয়োজনে গাঁটছড়া বাঁধার পর এবার হায়দরাবাদে বসছে তাদের তারকাবহুল প্রীতিভোজের আসর। আর সেই আয়োজন ঘিরেই বাড়ছে কৌতূহল।

আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে এই প্রীতিভোজ। জানা গেছে, বিয়ের মতোই এই অনুষ্ঠানেও থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। উদয়পুরে বিয়ের আসরে ছিল নজিরবিহীন নিরাপত্তা-কোনো ফটো সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। নিজেদের বিয়ের ছবি নিজেরাই প্রথম প্রকাশ করেছিলেন নবদম্পতি। প্রীতিভোজেও আমন্ত্রণপত্র ছাড়া প্রবেশের সুযোগ থাকবে না। অতিথিদের জন্য নির্দিষ্ট কিছু নিরাপত্তা নির্দেশনাও রাখা হয়েছে।

শুরুতে শোনা গিয়েছিল, তেলুগু, হিন্দি, তামিল, মালয়ালম ও কন্নড় চলচ্চিত্র অঙ্গনের তারকারাই মূলত নিমন্ত্রিত থাকবেন। পাশাপাশি রাজনীতির জগতের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নামও ঘুরপাক খাচ্ছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অতিথি তালিকা প্রকাশ করেননি বিজয়-রাশমিকা। সবকিছুই রাখা হচ্ছে কঠোর গোপনীয়তায়। আর সেই গোপন অতিথি তালিকাতেই নাকি রয়েছে বড় চমক!

এদিকে প্রীতিভোজকে ঘিরে হায়দরাবাদে প্রশাসনও বাড়তি সতর্ক। ওইদিন শহরের ট্রাফিক ব্যবস্থায় বিশেষ নজরদারি থাকবে বলে জানা গেছে। স্বাভাবিকের তুলনায় ৪ মার্চ রাস্তাঘাটে অতিরিক্ত ভিড় হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন:
ইরানে হামলার প্রতিবাদে ট্রাম্পের কড়া সমালোচনায় হলিউড তারকারা 
শাহরুখের নতুন লুকে সাড়া, বলিউডে উত্তেজনা তুঙ্গে 

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাশমিকা ও বিজয়। তাদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো রেকর্ড গড়েছে। অন্যান্য তারকা বিয়ের ছবিকে ছাড়িয়ে লাইকের সংখ্যায় শীর্ষে উঠে আসে এই জুটির ছবি। বিয়ের পরপরই দেশের বিভিন্ন রাজ্যের মন্দিরে গিয়ে মিষ্টি বিতরণের ঘোষণা দেন তারা। বর্তমানে সেই প্রতিশ্রুতি পূরণেই ব্যস্ত সময় পার করছেন দক্ষিণের এই জনপ্রিয় তারকাদম্পতি।

সব মিলিয়ে, বিয়ের জৌলুসের পর এবার প্রীতিভোজ ঘিরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে বিজয়-রাশমিকা। এখন দেখার, গোপন অতিথি তালিকার চমক কতটা জমিয়ে তোলে এই তারকাবহুল আয়োজন।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।