রূপালি পর্দায় শাকিব খানের জীবনী (ভিডিও)


প্রকাশিত: ০২:৩৩ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

`রানা : দ্য ফাইটার` শিরোনামে চিত্রনায়ক শাকিব খানের জীবনী নিয়ে একটি চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। শাকিব নিজেই ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন। এতে তার বিপরীতে অভিনয় করবেন নবাগত চিত্রনায়িকা জানভী। ছবিটি পরিচালনা করছেন এমএ রহিম।

শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। চলচ্চিত্রে এসে তার নাম রাখা হয় শাকিব খান। এরপর থেকেই শাকিব খান নামেই তিনি প্রতিষ্ঠিত হন। একটি সাধারণ ছেলে থেকে মাসুদ রানা কিভাবে আজকের শাকিব খান হন, `রানা : দ্য ফাইটার` ছবিতে সেই সংগ্রামের গল্পই তুলে ধরা হবে। এ ব্যাপারে শাকিব খান বলেন, `আমার জীবনী নিয়ে ছবির পটভূমি গড়ে উঠেছে। সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলে ছবিটির শুটিং শুরু হবে।`

অন্যদিকে, গত বছর জানভী অভিনীত `জানে এই মন` ছবিটি মুক্তি পেয়েছে। এরপর এ বছর প্রথম `রানা : দ্য ফাইটার` ছবিতে তিনি চুক্তিবদ্ধ হলেন। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

`রানা : দ্য ফাইটার` ছবিতে মোট ৫টি গান রয়েছে। গানগুলোর কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সঙ্গীতায়োজনে আহমেদ হুমায়ুন।



এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।