সিনেমায় নগ্ন হতে চুক্তি করলেন নায়িকা (দেখুন ছবিতে)


প্রকাশিত: ০৭:০৩ এএম, ২৭ এপ্রিল ২০১৫

বলিউডে সিনেমা নির্মাণে নতুন এক ট্রেন্ড চালু করতে যাচ্ছেন প্রশংসিত নির্মাতা একতা কাপূর। তার নতুন সিনেমা ‘এক্সএক্সএক্স’- নায়িকা হিসেবে কাজ করছেন কিংফিসার ক্যালেন্ডার গার্ল কায়রা দত্ত। ছবির শুটিংয়ের মধ্যপথে এই নায়িকা যাতে নগ্ন হতে আপত্তি না তুলে তাই আগেভাগেই তার সাথে আনুষ্ঠানিক চুক্তি করেছেন তিনি।


এবিপি আনন্দ জানিয়েছে, নায়িকাও বেশ খোশ মেজাজেই চুক্তিতে সই দিয়ে জানিয়ে দিলেন পরিচালকের মন রাখতে ছবিতে জন্মদিনের পোশাক পরতে বিন্দুমাত্র আপত্তি নেই তার।


শুধু নায়িকাই নয়, জানা গেছে কোনও শিল্পীই যাতে নগ্নতার দৃশ্য করতে বেঁকে না বসতে পারেন তা নিশ্চিত করতে সবার সাথেই এই অভিনব চুক্তির বন্দোবস্ত করা হয়েছে!

অবশ্য এ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন একতা কাপুর। তবে নগ্ন হতে ইচ্ছা প্রকাশ করে এরইমধ্যে সাহসী নায়িকা হিসেবে আলোচনায় এসেছেন কায়রা দত্ত।  


জানা গিয়েছে, একতা কাপুরের নতুন সিনেমাটিতে বেশ কিছু সাহসী দৃশ্য থাকবে, যা আগে বলিউডের কোনও সিনেমায় দেখা যায়নি। এজন্য এই সিনেমার শিল্পীদের সঙ্গে বিশেষ ওই চুক্তি করা হচ্ছে।

চুক্তিপত্রে স্পষ্ট করে উল্লেখ রয়েছে যে, এক্সএক্সএক্স একটি যৌনতা সংক্রান্ত ছবি। এতে শিল্পীদের অনেকগুলি দৃশ্যে নগ্ন বা অর্ধনগ্ন অবস্থায় অভিনয় করতে হতে পারে। এতে আপত্তি জানাতে পারবেন না কেউ। পরে কোনও বিতর্কও তুলতে পারবেন না।


এই চুক্তির ব্যাপারে কায়রা বলেছেন, ‘সিনেমায় আমি এক রহস্যময়ীর ভূমিকায় অভিনয় করব। চরিত্রটি আমার খুবই ভালো লেগেছে। আসলে আর কতদিন পাশের বাড়ির মেয়ের ভূমিকায় অভিনয় করে যেতে পারেন একজন অভিনেত্রী? নিজেকে পূর্ণ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে যা খুশি তাই করতে পারি আমি।’

আরও জানা গেছে, আগামী বছরের শেষের দিকেই এক্সএক্সএক্স সিনেমার মুক্তি পাওয়ার কথা। ইতিমধ্যেই সিনেমার পোস্টারও প্রকাশিত হয়েছে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।