সালমান ভক্ত ড্রিম গার্ল
বলিউডে তার খেতাব ‘ড্রিম গার্ল’। যৌবনের সেই দিনগুলোতে শোলে খ্যাত সুন্দরী হেমা মালিনীকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখেনি এমন পুরুষ খুব কম। আজও তিনি নতুন প্রজন্মের কাছে স্বপ্নের নায়িকা।
সেই হেমাই জানালেন, নিজে সালমান খানের ভক্ত তিনি। এমনিতে বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রতি এই অভিনেত্রীর বিশেষ ভালোবাসা সবার কাছেই কম বেশি সমাদৃত। নতুন করে জানা গেল, সালমানের অভিনয়, ব্যক্তিত্বকেও দারুণ পছন্দ করেন তিনি।
সংবাদ সূত্রে জানা গেছে, বেশ কিছু মামলা নিয়ে অস্বস্তিতে আছেন বলিউড দাবাং সালমান খান। আগামী ৬ মে মামলার রায়ও প্রকাশ হবে। এই সময় আর সব বলিউড শিল্পীদের মতো হেমা মালিনীও সালমানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।
তিনি এ নিয়ে বলেন, ‘সালমান দেশের সম্পদ। সে খুবই বিখ্যাত এবং জনপ্রিয় একজন অভিনেতা। বিশ্বজুড়ে আমার মতো তার অসংখ্য গুণগ্রাহী রয়েছে। যদিও আইন এড়ানো খুব কঠিন। তবু আমরা সবাই প্রিয় অভিনেতার পাশে থাকবো।’
এলএ/এমএস