দিল ধাড়াকনে দো ছবির নতুন গান প্রকাশ (ভিডিও)


প্রকাশিত: ০১:৫০ পিএম, ০৫ মে ২০১৫

মুক্তির অপেক্ষায় থাকা জোয়া আখতারের পরবর্তী ছবি ‘দিল ধাড়াকনে দো’র নতুন আরো একটি গান মুক্তি পেয়েছে ইউটিউবে। সুখবিন্দরের গাওয়া এই গানটি এরইমধ্যে বেশ সাড়া পেয়েছে।

এ ছবিতেই গায়িকা হিসেবে অভিষেক ঘটেছে প্রিয়াঙ্কা চোপড়ার। গানে তাকে সঙ্গ দিয়েছেন আরেক জনপ্রিয় সঙ্গীত তারকা ফারহান আখতার। ছবিটিতে অভিনয় করেছেন রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া, অানুশকা শর্মা ও ফারহান আখতার।

এছাড়াও ছবিটির একটি বিশেষ দৃশ্যে রণবীরের পিতার চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। ইতোমধ্যেই ছবিটির ‘ট্রেলার’টি কুড়িয়ে নিয়েছে দর্শকের প্রশংসা। এখন শুধু মুক্তির অপেক্ষায়। ছবিটির সাফল্য নিয়ে আশাবাদী প্রযোজকরা।



আরএএইচ/এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।