এক ফ্রেমে শাবনূর ও মৌসুমী


প্রকাশিত: ০২:৪৭ পিএম, ০৫ মে ২০১৫

দীর্ঘদিন পর আবারো এক ফ্রেমে দেখা গেল এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর ও মৌসুমীকে। সম্প্রতি প্রযোজক নাসিরুদ্দিন দিলুর জন্মদিনের একটি ছবিতে দেখা মিলেছে তাদের।

এদিনকে ঘিরেই হাজির হয়েছিলেন তারা। শুধু তাই নয়, দিলুর জন্মদিনে এই দুই নায়িকা যেন ফিরে গেলেন পুরনো দিনে। হাসি, আড্ডা, খুনসুটির সঙ্গে চলে কৌতুক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, নায়ক ওমর সানী, নায়িকা কেয়াসহ কয়েকজন প্রযোজক ও পরিচালক।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।