অভিনেত্রী অসিনের গাড়ি বাজেয়াপ্ত


প্রকাশিত: ০৫:৫১ এএম, ০৬ মে ২০১৫

বলিউড অভিনেত্রী অসিন অভিনীত বেশিরভাগ ছবিই ব্যবসা সফল। তবে দক্ষিণ ভারত থেকে আসা এই অভিনেত্রী এবারের সংবাদের শিরোনাম হলেন অন্যকারণে।

সম্প্রতি অসিনের গাড়ি বাজেয়াপ্ত করেছে মুম্বাই পুলিশ। মুম্বাই এয়ারপোর্টে ভুল জায়গায় গাড়ি পার্ক করার অভিযোগে তাঁর গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ। তবে এ বিষয়ে অসিনের কোন মন্তব্য পাওয়া যায় নি।



প্রসঙ্গত, ২০০১ সালে একটি তামিল সিনেমার মধ্যদিয়ে অভিনয় জগতে পা রাখেন অসিন। এরপর ২০০৮ সালে ‘গজনি’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করে বলিউডে অভিষেক হয় বিন্দাস স্টাইলের এ অভিনেত্রীর। এ ছবিতে অসিনের অভিনয় দর্শক ও সমালোচকদের নজর কাড়ে। গজনির পর লন্ডন ড্রিমস, হাউসফুল টু, রেডি ও বোল বচ্চন ছবিটিতে অসিনকে দেখা যায়।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।