সালমানের জেলে ২৫০ কোটি টাকার ক্ষতি!


প্রকাশিত: ০৭:০৪ এএম, ০৬ মে ২০১৫

প্রায় ১৩ বছর ধরে ঝুলে থাকা হিট এন্ড রান মামলার রায় অবশেষে ঘোষণা করলো মুম্বাই আদালত। সেখানে বলিউড তারকা সালমান খানকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এখন চলছে তার শাস্তি ঘোষণার অপেক্ষা।

এদিকে সালমানের উপর দোষ প্রমানীত হওয়ায় দুশ্চিন্তার কালো মেঘ ভর করেছে বলিউডের আকাশে। মাতাল অবস্থায় গাড়ি চাপা দিয়ে একজনকে খুন করার অপরাধের সালমানের ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে ধারনা করা হচ্ছে। সত্যি এমন কিছু হলে প্রায় ২৫০ কোটি টাকা লোকসানের হুমকিতে পড়বে বলিউড।

বলিউডের একাধিক প্রযোজক তাই প্রার্থনা করবেন সালমানের কমজোর সাজার জন্য। সালমান খানের উপর এই মুহূর্তে ২৫০ কোটি টাকারও বেশি লগ্নি রয়েছে। তার মধ্যে অন্যতম সুরজ বারজাতিয়ার ‘প্রেম রতন ধন পায়ো’ এবং কবীর খানের ‘বজরঙ্গী ভাইজান’। ইতিমধ্যেই ছবি দু’টির শুটিংও শুরু হয়ে গিয়েছিলো।

এছাড়াও বিভিন্ন রিয়েলিটি শো ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে নানা চুক্তিতে আবদ্ধ ছিলেন সালমান। সবকিছু মিলিয়ে এই দাবাং হিরোর শাস্তিতে ভালোই লোকসানের মুখে পড়বে বলিউড।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।