কাদম্বরীতে মুগ্ধ রাষ্ট্রপতি!


প্রকাশিত: ০৭:৩৯ এএম, ০৬ মে ২০১৫

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় বৌদি কাদম্বরী দেবী। তার সাথে কবির সম্পর্ক আজও রোমান্স আর বিরহের এক অবিচ্ছেদ্য দলিল। সম্প্রতি কাদম্বরী দেবীর জীবনের আখ্যান নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন কলকাতার প্রখ্যাত পরিচালক সুমন ঘোষ।

ছবিটিতে কাদম্বরীর চরিত্রে কঙ্কনা সেন শর্মা, তাঁর স্বামী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর চরিত্রে কৌশিক সেন এবং রবি ঠাকুরের চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন।

এরইমধ্যে ছবিটি অনেক প্রশংসা কুড়িয়েছে। সবশেষে মিললো রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাহবাও! গত পয়লা মে ভারতের রাষ্ট্রপতি ভবনে সুমন ঘোষ পরিচালিত ‘কাদম্বরী’র প্রথম প্রদর্শনী হয়। সেখানে প্রোটোকলের তোয়াক্কা না করে রাষ্ট্রপতি স্বয়ং আগাগোড়া বসে দেখলেন রবি আর তার বৌদির প্রেম-রসায়ন। বেরিয়ে যাওয়ার আগে কঙ্কনাদের উদ্দেশে বলে গেলেন, ফিল্মটা তার খুব ভাল লেগেছে। মনে হচ্ছিলো চোখের সামনে কবিগুরু ও তার বৌঠানকে দেখছি।

উক্ত প্রদর্শনীতে উপস্থিত ছিলেন কঙ্কনা, কৌশিক, অন্যতম গায়ক বাবুল সুপ্রিয়। তবে বাংলাদেশে শ্যুটিংয়ে ব্যস্ত থাকায় ছিলেন না পরমব্রত।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।