মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসছেন সালমানের ড্রাইভার


প্রকাশিত: ১০:৩৩ এএম, ০৬ মে ২০১৫

মালিককে বাঁচাতে আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছিলেন সালমান খানের গাড়িচালক অৃশোক সিং। ১৩ বছর আগে গাড়ি চাপা দিয়ে এক পথচারী হত্যা ও চারজনকে আহত করার জন্য নিজেই দায়ী বলে গত মার্চে আদালতে জানিয়েছিলেন অশোক।

কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন চালকের আসনে অশোক নন, ছিলেন সালমান নিজেই। আদালতও দাবাং খ্যাত এই তারকাকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের জেল দিয়েছে।

এদিকে মিথ্যে সাক্ষী দেয়ার জন্য ফেঁসে যেতে পারেন সালমানের গাড়ীর চালক অশোক। ধারণা করা হচ্ছে তার বিরুদ্ধে মামলা করা হবে বলে। অর্থের বিনিময়ে তিনি পুরো ঘটনার দায় নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবারও (৬ মে) সালমানকে মার্সিডিজ বেঞ্জ গাড়ি চালিয়ে আদালতে নিয়ে আসেন অশোক। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ওই দুর্ঘটনার সময় টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি চালান সালমান। কিন্তু অশোক আদালতে বলেন, ‘তখন চালকের আসনে আমিই ছিলাম। টায়ার বিস্ফোরিত ও ব্রেক জ্যাম ধরে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি।’

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।