রাস্তায় ঘুমালে কুকুরের মতোই মৃত্যু হবে!


প্রকাশিত: ১০:৫১ এএম, ০৬ মে ২০১৫

গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাওয়া মামলায় সালমান খানের পাঁচ বছরের কারাদণ্ডে হতাশ বলিউড। এই রায় নিয়ে বলিউডের কলাকুশলীরা সালমানের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

কিন্তু গায়ক অভিজিত ভট্টাচার্য এ ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন। টুইটারে তিনি লিখেছেন, কুকুরের মতো রাস্তায় শুয়ে থাকলে তাদের কুকুরের মতোই মৃত্যু হবে। রাস্তা তো কারো বাবার নয়। আমারও প্রায় এক বছর কোনও মাথা গোঁজার ঠাঁই ছিল না। কিন্তু আমি কখনও রাস্তায় ঘুমোই নি।

জনপ্রিয় এই গায়ক আরও লিখেছেন, আত্মহত্যার মতোই ফুটপাতে শুয়ে থাকাও একটা অপরাধ। তার এই মন্তব্য নিয়ে নিন্দার ঝড় উঠেছে। টুইটারেও অভিজিতের মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছেন অনেকেই।

এই বিতর্কিত মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে অভিজিত এবিপি আনন্দকে বলেন, আমি রেল স্টেশনে ঘুমিয়েছি। কিন্তু ফুটপাতে নয়। যারা ফুটপাতে ঘুমোয় তারা বোকা। তাদের শাস্তি পাওয়া উচিত।

বোঝাই যাচ্ছে প্রিয় তারকার জেল হওয়াতে কষ্টের লাগামটা টানতে পারেননি অভিজিত।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।