চলতি মাসেই রণবীর ও ক্যাটরিনার বাগদান


প্রকাশিত: ১১:৫১ এএম, ০৬ মে ২০১৫

হৃদয়ঘটিত সম্পর্ক নিয়ে বলিউডের মোস্ট আলোচিত তারকা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। জানা গেছে, চলতি মে মাসের শেষের দিকেই বাগদান সারতে যাচ্ছেন এই লাভবার্ডদ্বয়।

কয়েক সপ্তাহ আগেই কাপুর পরিবারের সদস্যদের সঙ্গে নৈশভোজের আসরে যোগ দিয়েছিলেন রণবীর ও ক্যাটরিনা। সে থেকেই দু’জনের পরিণয়ের পরিণতি নিয়ে সিরিয়াস কাপুর পরিবার। অবশ্য এ বিষয়ে কখনোই ক্যাটরিনার পরিবারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র জানিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন রণবীর ও ক্যাটরিনা। এ ব্যাপারে কাপুর পরিবার উদ্যোগী হয়েছে। এজন্য পরিবারের পক্ষ থেকে রোকা (পঞ্জাবি প্রথা অনুযায়ী পাত্র-পাত্রীর আনুষ্ঠানিক বাগদানের অনুষ্ঠান) আয়োজন করার পরিকল্পনা করেছে।

কেউ কেউ তো আবার বলছেন, চলতি মাসের শেষে ওই অনুষ্ঠান হবে। ততদিনে রণবীরের বম্বে ভেলভেট মুক্তি পেয়ে যাবে এবং ক্যাটরিনাও কান থেকে ফিরে আসবেন।

দেখা যাক শেষপর্যন্ত কী হয়।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।