রাজকন্যাকে বিশ্বখ্যাত ব্রান্ডগুলোর শুভেচ্ছা
রাজকন্যা বলে কথা! জন্ম নিয়ে শুভেচ্ছার বন্যায় ভাসবেন এই তো স্বাভাবিক। হচ্ছেও তাই। বিশ্বের বিভিন্ন দেশ ও ব্যক্তিবর্গের পাশাপাশি বিশ্বখ্যাত নামিদামী প্রতিষ্ঠানগুলোও রাজকন্যার পৃথিবীতে আগমনকে বর্ণিল শুভেচ্ছায় সিক্ত করছেন।
গত শনিবার কেট-উইলিয়াম দম্পত্তি জন্ম দেন তাদের দ্বিতীয় সন্তান। কন্যা সন্তানের জন্ম দিয়ে ভীষণ খুশি প্রিন্সেস কেট মিডলটন। তার চেয়েও খুশি আর আনন্দিত লন্ডনবাসী।
লিটল প্রিন্সেসের জন্মগ্রহণকে শুভেচ্ছা জানাতে ডিজনি ওয়ার্ল্ড তৈরি করেছে একটি ভিডিও। এটির নাম দিয়েছে ‘স্পেশাল ডেলিভারি’। ভিডিওটি ডিজনি তাদের নিজস্ব টুইটারে পোষ্ট করেছে।
এছাড়া আরো অভিনব পদ্ধতিতে রাজশিশুকে শুভেচ্ছা জানিয়েছে ব্রিটিশ এয়ার ওয়েজ, এমটিভি ইউকে, পিপল ম্যাগাজিন, পিজ্জা হাট, হাগিজ, সিসিটিভি নিউজ ও জনপ্রিয় টিভি সিরায়াল ফ্রেন্ডস।
এর মাঝে ব্রিটিশ এয়ার ওয়েজের শুভেচ্ছার ধরনটা ছিলো চমকপ্রদ। তারা ফ্লাইট শিডিউল স্ক্রীনের একদম উপরে সময়ের নিচে ৮:৩০ এবং ফ্লাইটের নিচে লিখে ‘ইটস আ গার্ল’ এবং গন্তব্যস্থলের নিচে লিখে রাখে ‘লন্ডন’! এভাবেই তারা স্বাগতম জানায় নিজেদের রাজকন্যাকে।
আরএএইচ/এলএ/আরআইপি