এফডিসির নতুন এমডি তপন কুমার ঘোষ


প্রকাশিত: ০৬:১৬ এএম, ০৭ মে ২০১৫

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তপন কুমার ঘোষকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে এই সংস্থার অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক ছিলেন তিনি।

তপন কুমার জানান, মঙ্গলবার এই বিষয়ে সরকার আদেশ দিয়েছে এবং আমি চিঠি পেয়েছি। নিয়ম অনুযায়ী, এফডিসির বর্তমান এমডির কাছে মন্ত্রণালয় থেকে পত্র প্রেরণ করা হবে। বর্তমান এমডি আমাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পরই কাজ শুরু করব।

এফডিসির যাবতীয় সমস্যা দূরীকরণ ও সংস্থাটিকে সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান নতুন এমডি।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।