সেন্সরে গেল ইউটার্ন


প্রকাশিত: ০৬:৪১ এএম, ০৭ মে ২০১৫

শেষ হয়েছে বছরের আলোচিত চলচ্চিত্র ইউটার্ন’র দৃশ্যধারনের কাজ। সম্পাদনা শেষে ছবিটি এখন ছাড়পত্রের আশায় সেন্সরে জমা পড়েছে। ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ও আলভী আহমেদের পরিচালনায় এটি প্রথম চলচ্চিত্র।

পরিচালক সূত্রে জানা গেছে, এরইমধ্যে শেষ হয়েছে সকল প্রস্তুতি। গত ৬ মে সেন্সরে জমা দেওয়া হয়েছে ছবিটি। সবকিছু ঠিক থাকলে এমাসেই প্রেক্ষাগৃহ পাবে ইউটার্ন।

ছবিটি নিয়ে পরিচালক আলভী বলেন, ‘এটি আমার প্রথম চলচ্চিত্র। একটি মৌলিক গল্প নিয়ে তৈরী করা হয়েছে ইউটার্ন। আশা করছি সবার ভাল লাগবে।’

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিপন, আইরিন, সোনিয়া হোসেন, ইরফান সাজ্জাদ, মৌটুসি, শহিদুজ্জামান সেলিম, আরশাদ আদনান, মিশা সওদাগর প্রমূখ।

চলচ্চিত্রটিতে মোট সাতটি গান রয়েছে। গানগুলো কম্পোজিশন করেছেন ফুয়াদ, অদিত ও রোকন ইমন। গানে কন্ঠ দিয়েছেন কনা, ন্যান্সি ও ভারতের তৌফিক। খুব শিগ্রই জি-সিরিজের ব্যানারে এর অডিও মোড়ক উম্মোচন করা হবে।   

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।