বিয়ের ছবিতে অন্তরঙ্গ কিম কার্দাশিয়ান
যে বছর তারা বিয়ে করলেন সে বছরে হলিউড পাড়ায় সবচেয়ে আলোচিত খবর ছিলো এটাই। বলছি কিম কার্দাশিয়ান আর র্যাপার কেনি ওয়েষ্টের বিয়ের কথা।
নিজের খোলামেলা পোশাক আর উদ্ভট সব কান্ড কারখানা দিয়ে সব সময় আলোচনায় থাকা কিম কার্দাশিয়ান এবার আলোচনায় এলেন স্বামীর সাথে অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ করে।
জানা গেছে, ইনস্ট্রাগ্রামে প্রকাশ হওয়া এসব ছবি নিজেদের প্রথম বিবাহ বার্ষিকীতে ধারণ করা হয়েছিলো।
নিজের ইনস্ট্রাগ্রাম একাউন্টে পোষ্ট করা ছবিগুলোতে দু’জনকে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। একটি ছবির নিচে কার্দাশিয়ান স্বামী কেনি ওয়েষ্টকে উদ্দেশ্য করে বলেন ‘এই মানুষটাকে আমি খুব ভালোবাসি, শুভ বিবাহবার্ষিকী’।
আরএএইচ/এলএ/পিআর