শুটিং করতে গিয়ে জীবন দিলেন যারা
একজন অভিনয় শিল্পী যতদিন বেঁচে থাকেন ততদিন ভক্ত-দর্শককে আনন্দ দিয়ে থাকেন নিজের মেধা আর সৃষ্টিশীলতার মাধ্যমে। কিন্তু এমন তারকারাও আছেন যারা নিজেদের জীবনই বিসর্জন দিয়েছেন অভিনয় করতে গিয়ে!
শুটিংয়ে অংশ নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তারা। আজ জানব সেইসব অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে-
মেরিলিন মনরো
হলিউড তারকা মেরিলিন মনরো একটি ছবির কাজ করা অবস্থায় মৃত্যুবরণ করেন। ১৯৬২ সালে ব্রেন্টউডের বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ব্রুস লি
কিংবদন্তী ব্রুস লি’র কথা মনে আছে তো? ১৯৭৩ সাল ‘গেম অব ডেথ’ ছবির শুটিং চলাকালে মারা যান। এসময় সেরেব্রাল এডেমায় ভুগছিলেন ব্রুস লি।

পল ওয়াকার
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৭’ ছবির কাজ চলাকালীন ২০১৩ সালের নভেম্বরে গাড়ি দুর্ঘটনায় মারা যান পল ওয়াকার।

কোরি মন্টিথ
‘দ্য গ্লি’ তারকা কোরি মন্টিথকে তার হোটেল কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায়। তার দেহে হেরোইন এবং অ্যালকোহলের মিশেলে তৈরি গোপন এক নেশার ফর্মুলার নমুনা পাওয়া যায়। এসময় তিনি একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন।

জন এরিক হেক্সাম
‘কভার আপ’ নামে এক টিভি শো এর শুটিং চলছিল। কাজের ফাঁকে দুর্ঘটনাক্রমে ৪৪ ম্যাগনাম অস্ত্রের গুলিতে আহত হন জন। আহত হওয়ার ছয়দিন পর মৃত্যুবরণ করেন তিনি।
আলিয়াহ
‘ম্যাট্রিক্স রিলোডেড’ খ্যাত তারকা আলিয়াহ ২০০১ সালে বিমান ক্র্যাশে মারা যান।

ভিক মোরো
‘টুইলাইট জোন : দ্য মুভি’র শুটিং চলাকালে দুর্ঘটনাক্রমে মারা যান ভিক মোরো।
রেড ফক্স
‘দ্য রয়াল ফ্যামিলি’ সিনেমার কাজের সময় অভিনেতা রেড ফক্স হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
কে ভিজে
সর্বশেষ ভাগ্যের নির্মম পরিহাসের শিকার হন তেলেগু অভিনেতা কে ভিজে। সম্প্রতি নেপালে গিয়েছিলেন ‘ইতাকারাম’ ছবির শুটিংয়ে। সেখানেই ভূমিকম্পে নিহত হয়েছেন তিনি।

আরএএইচ/এলএ