বোনের বৌ-ভাতে সালমান খান


প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৫ মে ২০১৫

বোন অর্পিতা খানের বিবাহ পরবর্তী সংবর্ধনায় অংশ নিতে হিমাচল পৌঁছেছেন ভাই সালমান খান। সাথে রয়েছেন আরেক ভাই সোহেল খান।

এদিকে হিমাচল নেমেই সম্প্রতি আদালত থেকে জামিন পাওয়া বলিউড খ্যাত সাল্লু ভাই জানান, ‘আমি এখন হিমাচলের মানুষের সাথে যোগাযোগ করতে পারবো। এবং আমি এখানকার মানুষের জন্যে যা পারি তা করার চেষ্টা করবো।’

এদিকে খান ব্রাদার্সের আগমণের সংবাদে পূর্বেই রাজ্য সরকার সালমান ভাতৃদের ‘রাজ্য অতিথি’ ঘোষণা করে সম্মানিত করেন।

জানা গেছে, সালমানের বাবা সেলিম খান ছাড়া পুরো পরিবার উপস্থিত থাকছে বৌভাতে, অসুস্থতার জন্যই মেয়ের বৌভাতে থাকতে পারছেন না তিনি। পরিবার, আত্মীয় স্বজন এবং পারিবারিক বন্ধুরা সকলেই সোমবার সকালে চন্ডীগড় গেস্ট হাউজে থাকবেন। সেখান থেকেই তৈরি হয়ে যাোগ দেবেন অনুষ্ঠানে।

বৌভাতে প্রায় ১৫ হাজার অতিথি নিমন্ত্রিত। বলিউডেডর রথী মহারথী সকলেই স্বশরীরে অথবা বার্তাবাহকের মাধ্যমে শুভেচ্ছা ও আশীর্বাদ পাঠিয়েছেন অর্পিতাকে। বৌভাত শেষ করে বোন ও তার স্বামীকে নিয়ে মুম্বাই ফিরবেন সালমান। তারপর শুরু হবে ‘বাজরাঙ্গী ভাইজান’ ছবির বাকি অংশের শুটিং।

উল্লেখ্য, সালমান খানের একমাত্র বোন অর্পিতা খানের সঙ্গে আয়ুশ শর্মার বিয়ে হয় গত বছরের নভেম্বরে।

আরএএইচ/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।