সময়ের বৈরীতায় উড়ছে আঁচল
মধুমাস সবারই প্রিয়। কিন্তু এরও একটা মন্দ দিক আছে। সেটা হলো তার অবসান। গতিশীল সময়ের কাছে কিছুই স্থায়ী নয়। তেমনি তারকাদের ক্যারিয়ারের উঠা নামা। ঢাকাই ছবির প্রিয় মুখ আঁচলের হয়েছে তাই।
সময়টা খুব একটা ভালো যাচ্ছে আজকাল। মাত্র কিছুদিন আগেই সবকিছু প্রায় চূড়ান্ত হবার পরও বদিউল আলম খোকনের ‘রাজাবাবু’ ছবি থেকে বাদ পড়েছেন তিনি। এবার বাদ পড়লেন মোহাম্মদ হোসেন পরিচালিত ‘বাদশা’ ছবি থেকেও। ক্যারিয়ার নিয়ে সংগ্রামের এই গুরুত্বপূর্ণ সময়ে পরপর দু’টি ছবি থেকে বাদ পরে যাওয়া যে কারো জন্যই বেদনার।
তবে হেরে যেতে রাজি নন আঁচল। কিছুটা হতাশ হলেও লড়াইটা চালিয়ে যেযত চান এই তারকা অভিনেত্রী। এ প্রসঙ্গে আঁচলের বক্তব্য, ‘যেকোনো কাজ করতে না পারাটা হতাশাজনক এটা ঠিক। কিন্তু তাই বলে হাল ছেড়ে দিতে রাজি নই আমি। আর এমন ঘটনা যেকোনো শিল্পীর জীবনে ঘটতেই পারে। একজন শিল্পীর বড় পরীক্ষাটা সেখানেই যে সে কিভাবে ওই খারাপ সময়টি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমার বিশ্বাস আমিও তা পারবো।’
কথা প্রসঙ্গে আঁচল আরো বললেন দু’টি ছবি থেকে বাদ পড়লেও এরইমধ্যে বেশ কয়েকটি নতুন ছবিতে কাজ করার ব্যাপারে কথা চলছে। এছাড়া তিনি কিছুদিন আগেই শেষ করেছেন দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘এপারে ওপারে’ ছবিটির শুটিং। এতে আঁচলের নায়িকা হিসেবে রয়েছেন বাপ্পি।
এলএ/আরআইপি