রাশিফল : ১৭ জুন ২০১৫
মিথুন: দাম্পত্য জীবনে সমঝোতার সূত্রে দুরূহ কাজে সাফল্য। অসাবধানতায় মূল্যবান দ্রব্যাদি ক্ষতির আশঙ্কা। সম্পত্তি-মামলায় শুভ ফলের আশা। শারীরিক দিকে নজর দিন।
কর্কট: বৃত্তি পরিবর্তনের ঝুঁকি নিয়ে সাফল্যের সম্ভাবনা। গুরুজনের সঙ্গে সম্পত্তি-বিবাদে মনঃকষ্ট। উপকার করে প্রতিদান নেই।
মেষ: কর্মক্ষেত্রে মৌলিক চিন্তা ও অধ্যবসায়ের স্বীকৃতি। শত্রুর শক্তি জেনে লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়াই ভালো। শল্যচিকিৎসকদের শুভ দিন।
বৃষ: কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনায় মানসিক চাপ। দুষ্ট ব্যক্তির প্ররোচনায় অর্থক্ষতি ও সম্মানহানির আশঙ্কা। বায়ুবিকার ও উদরপীড়া।
সিংহ: একাধিক উপায়ে আয় বৃদ্ধির সুযোগ নিতে গিয়ে বিড়ম্বনার আশঙ্কা। গৃহ নির্মাণের জন্য আর্থিক পরিকল্পনা। জীবাণুঘটিত জ্বরাদি পীড়া ভোগাবে।
কন্যা: মিষ্ট ভাষণে অন্যদের প্রভাবিত করে কার্যোদ্ধার। বন্ধুর পারিবারিক অনুষ্ঠানে বিপত্তির মোকাবিলা।
তুলা: মাত্রাছাড়া ক্রোধ ও উত্তেজনায় বিপত্তি ঘটতে পারে। অতিরিক্ত রক্ষণশীলতার জন্য পরিবারে অশান্তি। আলসারের সমস্যা ভোগাবে।
বৃশ্চিক: বিকল্প উপার্জনের সংস্থান হওয়ায় আপাতত স্বস্তি। গুপ্তশত্রুতা থেকে সাবধান। প্রিয়জনের চিকিৎসা-বিভ্রাটে হয়রানি। অযথা বহু ব্যয় ও কাজকর্মে ব্যাঘাত।
ধনু: জ্ঞাতিশত্রুর বাগড়ায় সম্পত্তি ক্রয়ে বাধা। বৃত্তিমূলক পরীক্ষায় কৃতিত্বের সুবাদে ভাগ্যোদয়ের সূচনা।
মীন: মামলা-মকদ্দমা এড়িয়ে আলোচনায় সম্পত্তি-বিবাদ মিটে যেতে পারে। নানা কারণে ব্যয় বৃদ্ধির জেরে সঞ্চয় হ্রাস। অগ্রজসম কারও সঙ্গে দূরত্ব বাড়তে পারে।
মকর: উপস্থিতবুদ্ধিতে কর্মক্ষেত্রে সমস্যা মিটিয়ে বাহবা কুড়োতে পারেন। উচ্চশিক্ষা বা গবেষণায় হঠাৎ বাধা। স্নায়ুপীড়ায় দুর্ভোগ ও কাজকর্মে ব্যাঘাত।
কুম্ভ: আমদানি-রফতানি ব্যবসা সূত্রে অপ্রত্যাশিত লাভ। মহৎ কাজে দান করতে গিয়ে বিপত্তির আশঙ্কা। হাড়ের সমস্যা কাবু করে ফেলতে পারে।
এআরএস