সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৪ মার্চ ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০০ পিএম, ২৪ মার্চ ২০২৬
জাগো নিউজ

বিশ্বব্যাপী সংঘাত দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে: ল্যাভরভ

লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এসব সংঘাত মূলত পশ্চিমা দেশগুলোর বৈশ্বিক প্রভাব ধরে রাখার প্রচেষ্টার সরাসরি ফল।

শিগগির যৌথ বাহিনীকে ‘নতুন চমক’ দেখাবে ইরান

মধ্যপ্রাচ্যে ইরান বনাম ইসরায়েল-মার্কিন চলমান সংঘাত ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই সংঘাত বন্ধ না হলে শিগগির যৌথবাহিনীকে ‘নতুন চমক’ দেখানোর পরিকল্পনা রয়েছে ইরানের। তবে মার্কিন বাহিনীর জন্য সে চমক কী হতে পারে সে সম্পর্কে কোনো পূর্বাভাষ দেওয়া হয়নি।

গোপন ছক, প্রকাশ্য ব্যর্থতা: ইরান নিয়ে ভুল পাঠ, নিঠুর বাস্তবতা

ইরানের ওপর হামলা চালিয়ে শীর্ষ নেতাদের হত্যা করা হলে দেশটিতে স্তিমিত জনবিক্ষোভ আবারও শুরু হবে। এই জনবিক্ষোভ উসকে দেওয়ার মাধ্যমে ইরানে সরকার পতন ঘটানো যাবে। এমন পরিকল্পনাই করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ।

ট্রাম্পের অন্য সুর: প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের উৎসাহে ইরান আক্রমণ!

মধ্যপ্রাচ্যে অবস্থিত ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে প্রথম সমর্থন দিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছোট যুদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান তথা ইরানে হামলা চালানোর পক্ষে হেগসেথই প্রথম উৎসাহ জুগিয়েছিলেন বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘ভয়াবহ মূল্য’ দিচ্ছে শিশুরা: ইউনিসেফ

ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘ভয়াবহ মূল্য’ দিচ্ছে শিশুরা। ফেব্রুয়ারির শেষ দিক থেকে এখন পর্যন্ত দুই হজার ১০০-এর বেশি শিশু নিহত বা আহত হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ।

স্টারলিংকের আধিপত্য রোধে ১৬ স্যাটেলাইট উৎক্ষেপণ রাশিয়ার

মহাকাশে ১৬টি ‘রাশসভেত’ নিম্ন-কক্ষপথের স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে রাশিয়া। এই প্রকল্পটি যুক্তরাষ্ট্রের স্টারলিংক-এর বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

শান্তি প্রতিষ্ঠায় ‘সম্মিলিত’ উদ্যোগ নেওয়ার আহ্বান মোদীর

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি, বাণিজ্য এবং ভারতের স্বার্থের ওপর ক্রমবর্ধমান প্রভাবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সংঘাত নিরসন এবং শান্তি প্রতিষ্ঠায় সংলাপের জন্য ‘সম্মিলিত’ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন মোদী। এর পক্ষে তিনি ১০ দফা প্রস্তাব তুলে ধরেছেন।

জ্বালানি স্থাপনায় হামলা, মার্কিন বাহিনীকে অচল করে দেওয়ার হুমকি ইরানের

জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা চালালে মার্কিন বাহিনীকে ‘অচল’ করে দেওয়া হবে ও আরব উপসাগরে তাদের জাহাজ ডুবিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার (২৪ মার্চ) ইরানি সেনাবাহিনীর এই অভিজাত শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মহসেন রেজায়ি এই হুমকি দেন।

কেএম 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।