সৌদির রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং ফাহাদ লাইব্রেরির পাশে সৌদি নাগরিকরা/ ছবি: এএফপি
সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও ক্ষেপণাস্ত্রগুলো ঠিক কাদের, তা জানায়নি সৌদি।
মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, আর বাকি দুটি জনবসতিহীন এলাকায় গিয়ে পড়েছে।
সূত্র: আল-জাজিরা
এসএএইচ