জাতিসংঘের তদন্ত-প্রধানের পদত্যাগ


প্রকাশিত: ১১:২২ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

গাজা যুদ্ধ বিষয়ক জাতিসংঘের তদন্তকারী দলের প্রধান উইলিয়াম স্কাবাস পদত্যাগ করেছেন। গত বছরের আগস্টে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বা ইউএনএইচআরসি কানাডার শিক্ষাবিদ উইলিয়াম স্কাবাসকে এ পদে নিয়োগ দেয়। গাজায় ইসরাইলের সর্বশেষ আগ্রাসনের বিষয়ে তদন্তের দায়িত্ব পায় তার নেতৃত্বাধীন তদন্ত টিম। খবর প্রেস টিভি।

জানা গেছে, ইসরাইল উইলিয়াম স্কাবাসের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে কাজ করার অভিযোগ এনেছে। তেল আবিব জানায়, ২০১২ সালে স্কাবাস ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও-কে আইনি পরামর্শ দিয়েছিলেন। এ কারণে তিনি তদন্ত টিমের নেতৃত্ব দেয়ার অধিকার রাখেন না।

এদিকে উইলিয়াম স্কাবাস তার বিরুদ্ধে আনা পক্ষপাতিত্বের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, তিনি বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠানকে আইনি পরামর্শ দিয়ে থাকেন। পিএলও-কেও সে ধরনেরই আইনি পরামর্শ দিয়েছিলে তিনি। এটি ব্যতিক্রম কিছু ছিল না।

ইসরাইলি অভিযোগ যাতে গাজা যুদ্ধের তদন্ত প্রতিবেদন তৈরির প্রক্রিয়ার ওপর কোনো প্রভাব ফেলতে না পারে, সে জন্য তিনি খুব শিগগিরই পদত্যাগ করবেন। আগামী মার্চে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে। মানবাধিকারের পক্ষে অবস্থান নেয়ার কারণেই ইসরাইল তাকে বিদ্বেষপূর্ণ আক্রমণ করেছে বলে জানান স্কাবাস।

এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।