ব্রিটিশদের অপছন্দ ইসরায়েল
বেশিরভাগ ব্রিটিরাই ইসরায়েলকে অপছন্দ করেন। সম্প্রতি এক জরিপে এ তথ্য জানা গেছে। চাথাম হাউসের করা নতুন এক জরিপে দেখা গেছে ব্রিটিশদের অপছন্দের দেশের তালিকায় ২ নম্বরে রয়েছে ইসরায়েল। অপছন্দের মুল কারণ ইসরায়েলের আগ্রাসন বলে জানা গেছে।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৩৫ শতাংশই ইসরায়েলকে তাদের অপছন্দের তালিকায় ফেলেছে। ২০১২ সালে ১৭ শতাংশ ব্রিটিশ অপছন্দের তালিকাভুক্ত করেছিল দেশটিকে।
বিশেষজ্ঞদের ধারণা, গত বছরের জুলাই-আগস্টে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের একতরফা বর্বর আক্রমণের কারণেই দেশটির প্রতি জনগণের বিদ্বেষ বৃদ্ধি পেয়েছে।
জরিপে ২০১৪ সালে ব্রিটিশদের অপছন্দনীয় দেশের তালিকায় উত্তর কোরিয়া রয়েছে প্রথমে। ৩ নম্বরে রয়েছে ইরান। এ ছাড়া পাকিস্তান, নাইজেরিয়া, সৌদি আরব, আর্জেন্টিনা, চীন ও মিসর রয়েছে এই তালিকায়।
ইউরোপীয় দেশগুলোর মধ্যে এ তালিকায় রয়েছে রাশিয়া, ইউক্রেন ও তুরস্ক। অপছন্দের তালিকায় ইসরায়েলের নাম থাকলেও দেশটিকে পছন্দ করা ব্রিটিশদের সংখ্যাও কিন্তু কম নয়। গত বছরের তুলনায় এ হার ১ শতাংশ বৃদ্ধিও পেয়েছে। এমনকি পছন্দের দেশের তালিকায় ৮ম অবস্থানে রয়েছে দেশটি।
ব্রিটিশদের কাছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের অবস্থানও অনেকটা দেশটির মতোই। পছন্দের তালিকায় ৩ নম্বরে থাকা যুক্তরাষ্ট্র অপছন্দের তালিকায় রয়েছে ৯ নম্বরে।
এএইচ/আরআই