তাইওয়ানে বিমান বিধ্বস্ত, নিহত ১২ (ভিডিও)


প্রকাশিত: ০৪:৪৫ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

৫৮ জন যাত্রী নিয়ে তাইওয়ানের ট্রান্সএশিয়ার একটি যাত্রীবাহী বিমান তাইপের একটি নদীতে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের ১২ যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসি।


তাইওয়ানের কেন্দ্রীয় বার্তা সংস্থা সিএনএর ছবিতে দেখা যায়, তাইপের কিলাঙ নদীতে নিমজ্জিত রয়েছে বিমানটি। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে দেশটির একটি কর্মকর্তার বরাত দিয়ে সিএনএ জানায়, উচু একটি ব্রিজের সঙ্গে আঘাত লাগার পর বিমানটি বিধ্বস্ত হয়।


এটিআর-৭২ ফ্লাইটি তাইপের সংহান বিমান বন্দর থেকে তাইওয়ানের উপকণ্ঠে কিনম্যান বিমানবন্দরে যাওয়ার জন্য উড্ডীয়নের কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয়।


স্থানীয় এক টিভি চ্যানেল জানায়, বিমানের ডজন খানেক আরোহীকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১০ জন আরোহী ওই বিমানের মধ্যে এখনো আটকা পড়ে আছে। বিধ্বস্ত বিমানের আরোহীদের উদ্ধারে ব্যাপক অভিযান চালানো হচ্ছে।


উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে তাইওয়ানের ট্রান্সএশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে ৫১ জন নিহত হয়।

এআরএস





পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।