আইএস ঘাঁটি লক্ষ্য করে জর্ডানের বিমান হামলা


প্রকাশিত: ০৪:২৮ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৫

সিরিয়ায় আইএস জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে আবারো হামলা চালিয়েছে জর্ডানের যুদ্ধবিমান। এদিকে, আইএসের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ।

আইএস`র হাতে নির্মমভাবে নিহত জর্ডানের পাইলট মোয়াজ আল কাসাসবেহ`র পরিবারের সঙ্গে দেখা করে তিনি একথা জানান। বৃহস্পতিবার বাদশাহ আবদুল্লাহ কারাকের আয়া গ্রামে যান। তিনি বলেন, সিরিয়া ও ইরাকে আইএস`র বিরুদ্ধে লড়াইরত মার্কিন নেতৃত্বাধীন জোটে জর্ডানও অন্তর্ভুক্ত।

এদিকে, বৃহস্পতিবার ইরাকের আনবার ও সামারা প্রদেশে আইএস`র অবস্থান লক্ষ্য করে বিমান হামলার ছবি প্রকাশ করেছে বাগদাদ।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।