পেরুতে দু`টি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৪
পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে ৩৪ জন। এছাড়াও, আহত হয়েছে অন্তত আরও ৭০ জন। সোমবার দেশটির উপকূলীয় শহর হুয়ারমের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সোমবার দেশটির উত্তর মধ্য উপকূলীয় শহর হুয়ারমির নিকটবর্তী প্যান অ্যামেরিকান মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে, বাস দুটি আরও পাশের লেনের আরও বেশ কয়েকটি যানবাহনের ওপর আছড়ে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান ৩৪ জন মানুষ।
নিহতদের মধ্যে বেশিরভাগই সেনেগালের নাগরিক বলে জানা গেছে। বেহাল সড়ক আর দুর্বল ট্রাফিক ব্যবস্থার কারণে দেশটিতে প্রায়ই ঘটে থাকে এধরনের দুর্ঘটনা।
এআরএস/আরআইপি