মমতার সঙ্গে দেখা করবেন কেজরিওয়াল


প্রকাশিত: ০৭:২৮ এএম, ২৪ মার্চ ২০১৫

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছেন আম আদমি পার্টির নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সূত্র জানায়, দুর্নীতির বিরুদ্ধে মমতার আপসহীন সংগ্রাম অনুপ্রাণিত করেছে অরবিন্দ কেজরিওয়ালকে। রাজ্য চালাতেও তাই মমতার পরামর্শ নিতে চান তিনি।

তা ছাড়া, এই মুহূর্তে অরবিন্দের প্রধান রাজনৈতিক বিরোধী বিজেপি। তৃণমূলেরও তাই। নয় মাসে তৃণমূল যেভাবে বিজেপি বিরোধিতা চালিয়েছে, তাতে রাজনৈতিক কারণেই মমতার সঙ্গে যোগাযোগ রাখতে চাইছেন কেজরিওয়াল।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।