যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি


প্রকাশিত: ১২:১৫ পিএম, ০৪ এপ্রিল ২০১৫

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সায়েদ আহমদ সাদ ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মিয়া আক্তার হোসেন সানু।

২৯ মার্চ পূর্ব লন্ডনের ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওসার এ ঘোষণা দেন।

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এ সভায় লন্ডন সফররত মোল্লা কাওসার বলেন, সম্মেলন না হওয়া পর্যন্ত সাদ ও সানু মিয়া ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ প্রবাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সব আন্দোলন সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে কাজ করবে।

সায়েদ আহমদ সাদের সভাপতিত্বে ও মিয়া আক্তার হোসেন সানুর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী।

সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, লন্ডন সফররত স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম, দফতর সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুল, আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক আক্তারুজ্জামান ভূইয়া মিরণ প্রমুখ বক্তব্য দেন।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।