মরিয়মকে সংবর্ধনা দেবে উত্তরের মুখ্য মন্ত্রী


প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৪ এপ্রিল ২০১৫

ভগবত গীতার একটি প্রতিযোগিতায় ৪ হাজার ৫`শত জন শিক্ষার্থীকে পেছনে ফেলে সেরাদের সেরা হয়েছে মরিয়ম আসিফ সিদ্দিকী। ভারতের আন্তঃস্কুল গীতা প্রতিযোগিতায় তার এই সাফল্যের কথা জেনেছে সারা বিশ্ব। তার এই সাফল্যে এবার ১২ বছরের মরিয়মকে উত্তর প্রদেশের মুখ্য মন্ত্রী আখলেশ যাদব সংবর্ধনা দেবেন শীঘ্রই। খবর দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।

আখলেশ যাবদের এক মুখপাত্র জানান, এটা সমাজের সব ধর্মের মানুষের জন্য সম্মান বয়ে আনবে।

গীতা চ্যাম্পিয়নস লীগ কনটেস্ট নামের ওই প্রতিযোগিতার আয়োজন করে আন্তর্জাতিক সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস (ইস্ককন)। এই প্রতিযোগিতায় ১৯৫টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এগুলোর মধ্যে ১০৫টি বেসরকারি ও বাকি ৯০টি সরকারি স্কুল।

১৫ মার্চ তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

গীতা নিয়ে মারিয়ম বলেছে, গীতা পড়ে শিখেছি, অনেক ধর্ম থাকলেও মানবিকতাই সবচেয়ে সেরা ধর্ম।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।