গঙ্গা দূষণের শীর্ষে কলকাতা
গঙ্গা দূষণের জন্য যেসব শহর দায়ী তার মধ্যে কলকাতা, কানপুর, হাওড়া, এলাহবাদ শীর্ষে রয়েছে। সোমবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
জলসম্পদ উন্নয়নমন্ত্রী উমা ভারতী জানিয়েছেন, দূষণের জন্য সরকারের পক্ষ থেকে ১১৮টি শহরকে চিহ্নিত করা হয়েছে। ২০১১ র পরিসংখ্যান অনুযায়ী কলকাতায় ২৯৫ এমএলডি (মিলিয়ন অফ লিটার পার ডে) বর্জ্য পদার্থ পড়ে। এরপরই স্থান কানপুরের। একই অবস্থা বারাণসী, পাটনা, মুরাদাবাদের। গঙ্গা দূষণ রোধে কাজ করছে সরকার।
এছাড়া গঙ্গাকে বাঁচাতে ব্রিটেন, জার্মানি, সিঙ্গাপুর, নেদারল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে সাহায্য আসছে।
একে/আরআই