বোকো হারামের ঘাঁটি থেকে ৩০০ নারী উদ্ধার


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২৯ এপ্রিল ২০১৫
ফাইল ছবি

প্রায় ২০০ জন কিশোরী ও অন্তত ১০০ জন নারীকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন বোকো হারামের ঘাঁটির মধ্যে থেকে উদ্ধার করেছে নাইজেরীয় সেনা। সেনা সূত্রে খবর, সামবিসা বনে বোকো হারামের চারটি ক্যাম্পে বড়সড় অভিযানের সময় এ নারীরা সেখান থেকে মুক্তি পা। সেনাবাহিনীর মুখপাত্রের বক্তব্য, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে এক বছর আগে চিবকের একটি স্কুল থেকে যে ২১৯ জন ছাত্রী নিখোঁজ হয়েছিলেন, তাদের কাউকে উদ্ধার করা যায়নি। গতবছর জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ২১৯ জন স্কুল ছাত্রীকে অপহরণ করে।

সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল ক্রিস ওলুকোলাদে বলেন, গোয়েন্দা বিভাগের দেওয়া তথ্যের ভিত্তিতেই গভীর জঙ্গলের মধ্যে বোকো হারামের ক্যাম্পগুলো চিহ্নিত করা সম্ভব হয়েছে।

গত কয়েক মাসে বোকো হারামের নিয়ন্ত্রণে থাকা এমন অনেক অঞ্চল সেনাবাহিনী নিজেদের দখলে আনতে পেরেছে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।