কাঠমান্ডু ত্যাগে হুড়োহুড়ি, দাঙ্গা পুলিশ মোতায়েন
নেপাল ছেড়ে যাচ্ছেন আগ্রহী হাজার হাজার বিক্ষুব্ধ বাসিন্দা। ফলে দাঙ্গা পুলিশকে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানা রাজধানী কাঠমান্ডু ছেড়ে যেতে বাসিন্দাদের ঠেকাতে হিমশিম খেতে হয়েছে। কারণ ঘোষণা অনুযায়ী কর্তৃপক্ষ পর্যাপ্ত বাসের ব্যবস্থা না করায় জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে।
ঘটনাস্থল থেকে বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতা জানান, অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হবে- বুধবার কর্তৃপক্ষের এমন আশ্বাসের পর লোকজন রাত থেকেই পার্লামেন্টের কাছের প্রধান বাসস্ট্যান্ডে জড়ো হতে থাকে। ফলে সেখানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওই বাসস্ট্যান্ডে পর্যাপ্ত বাসের ব্যবস্থা না থাকায় বিক্ষুব্ধ জনতা ও কর্তৃপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ২৫ বছর বয়সী শিক্ষার্থী কিশোর কাভরি বলেন, ‘আমরা রাত থেকেই এখানে অপেক্ষা করছি।
কর্তৃপক্ষ জানায়, এখানে ২৫০টি বাস আসছে। তবে আমরা কোনো বাস আসতে দেখিনি।’ এ শিক্ষার্থী ছিলেন রাজধানী ছেড়ে যাওয়ার আশা করা জনতার একজন। তিনি বলেন, ‘পরিবারের সদস্যদের দেখতে আমরা উদগ্রিব। কিন্তু আমরা জানি না বাস কখন আসবে। আমি মনেকরি সরকার চেষ্টা করছে।’
উল্লেখ্য, শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় এখনো লাখ লাখ লোক খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছনি। শনিবারের এ ভূমিকম্পে এ পর্যন্ত কেবলমাত্র নেপালেই প্রায় সাড়ে পাঁচ হাজার জনের প্রাণহানির কথা জানা গেছে।
এতে প্রতিবেশী দেশ ভারত ও চীনে আরো প্রায় ১শ’ লোক প্রাণ হারায়। এছাড়া প্রায় আট হাজার লোক আহত হন। জাতিসংঘ জানায়, এতে প্রায় ৮০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বিএ/আরআইপি