অনুপম খেরের ভিসা প্রত্যাখ্যান করলো পাকিস্তান


প্রকাশিত: ০৬:১০ পিএম, ০৫ মে ২০১৫

ভারতীয় চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা অনুপম খেরের ভিসা প্রত্যাখ্যান করেছে ভারতে পাকিস্তানের দূতাবাস। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম।

নিরাপত্তাজনিত কারণে তাকে পাকিস্তানের ভিসা দেওয়া হয়নি বলে পাকিস্তানি দূতাবাসের তরফ থেকে বলা হয়েছে।

পাকিস্তানি একটি এনজিও’র আমন্ত্রণে লাহোরে যাওয়ার কথা ছিল অনুপম খেরের। কিন্তু ভিসা প্রত্যাখ্যান করায় হতাশা প্রকাশ করেছেন তিনি।

এর আগে একটি সংবাদপত্রে গত বছরের ডিসেম্বরে পেশোয়ারে ঘটে যাওয়া আর্মি স্কুলে হামলার ঘটনার নিন্দা জানিয়ে বক্তব্য দিয়েছিলেন অনুপম। এর জের ধরেও ভিসা প্রত্যাখ্যানের ঘটনাটি ঘটতে পারে বলে অনেকে ধারণা করছেন।

পেশোয়ারের ঐ ঘটনায় ১৫০ জন শিশু নিহত হয়েছিল।

ভিসা না পাওয়ার প্রতিক্রিয়ায় অনুপম বলেন, ঘটনাটি দুঃখজনক। আমি মনে করি ভারত আর পাকিস্তানের সাধারণ নাগরিকরা পরস্পরকে ভালবাসেন। আমি এর আগে পাকিস্তানে গিয়ে যে ভালবাসা, শ্রদ্ধা পেয়েছি, তা ভোলার নয়। পাকিস্তানের কোনো ছবিতে কাজ করতে আমি খুবই আগ্রহী। আমার দুর্ভাগ্য যে এখনও সেরকম কোনো প্রস্তাব আমি পাইনি।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।