মেক্সিকোয় তেলকূপ দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত: ১০:২৫ এএম, ০৬ মে ২০১৫

মেক্সিকোর পূর্ব উপকূলের অদূরে একটি তেল ব্যবস্থাপনা প্লাটফরমের খুঁটি পড়ে অন্তত দুই শ্রমিকের প্রাণহানি ও ১০ জন আহত হয়েছেন। এই ঘটনায় সেখানে কর্মরত ১০১ কর্মীকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

মেক্সিকোর সালিনাস গ্রুপের কোম্পানি টাইফুন অফশোর এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। বিবৃতিতে জানানো হয়, তেল ব্যবস্থাপনা প্লাটফরমের একটি খুঁটি ‘ধসে’ এই দুর্ঘটনা ঘটেছে।

মেক্সিকোর রাষ্ট্র পরিচালিত জ্বালানি কোম্পানি পেমেক্স জানায়, মেক্সিকো উপসাগরের ক্যাম্পেশ সাউন্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রতিষ্ঠানটির তিন ও টাইফুনের ৯৮ শ্রমিককে সরিয়ে নেয়া হয়েছে।

টাইফুন জানায়, এই ঘটনায় দুই শ্রমিক নিহত ও ১০ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় তেল উৎপাদনের ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে পেমেক্স।

গত সপ্তাহে ওই এলাকায় অপর এক দুর্ঘটনায় পেমেক্সের একটি তেলকূপে অগ্নিকাণ্ডের ঘটনায় চার শ্রমিকের মৃত্যু ও অপর তিনজন নিখোঁজ হয়েছেন।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।