কিউবায় ফেরি সার্ভিসের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র


প্রকাশিত: ১১:০২ এএম, ০৬ মে ২০১৫

৫০ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো কিউবায় বাণিজ্যিক ভিত্তিতে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ অনুমতি দেয় দেশটি। দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এটি আরেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ফেরি অপারেটররা এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে এটিকে ‘ঐতিহাসিক ঘটনা’ হিসেবে বর্ণনা করেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় কয়েক দশকের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রেক্ষিতে ফ্লোরিডার অন্তত একটি কোম্পানি জানায়, কিউবায় ফেরি সার্ভিস চালু করতে তারা লাইসেন্স পেয়েছে। এই ফেরি সেবার আওতায় কিউবায় মালামাল পরিবহণেরও সুযোগ দেয়া হবে।

মায়ামিভিত্তিক ইউনাইটেড আমেরিকাস শিপিং সার্ভিসের প্রেসিডেন্ট জোসেপ হিনসন জানান, তাদের কোম্পানি ফেরি চলাচলের জন্য অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর থেকে অনুমতি পেয়েছে।

অপর একটি ফেরি কোম্পানি এই পদক্ষেপকে ঐতিহাসিক উল্লেখ করে প্রেসিডেন্ট বারাক ওবামাকে ধন্যবাদ জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।