রাজনৈতিক সংকট নিয়ে বুরুন্ডিতে বৈঠক
বুরুন্ডির চলমান রাজনৈতিক সংকট নিয়ে সরকার ও বিরোধীপক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পিরে এনকুরুনজিজার তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে নির্বাচনে অংশ নেয়ার প্রচেষ্টার বিরুদ্ধে ভয়াবহ বিক্ষোভের কয়েক দিন পর উত্তেজনা হ্রাসে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
দেশটির এক কূটনৈতিক জানান, ‘বৈঠকটি রাজনৈতিক সংকট সমাধানের সর্বশেষ সুযোগ। একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তাদেরকে এই বৈঠকেই একটি সিদ্ধান্তে আসতে হবে।’
মঙ্গলবার রাতে বিবদমান দু’পক্ষের মধ্যে বৈঠকটি হয়। বুধবারও বৈঠকটি চলবে বলে আশা করা হচ্ছে।
একে/আরআই