সিরিয়ায় আইএসের হামলায় ১৬ কুর্দী নিহত
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাসাকেহ প্রদেশে কুর্দী নিরাপত্তা বাহিনীর একটি ঘাঁটিতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হামলায় কুর্দী বাহিনীর কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। বুধবার এ হামলা চালায় আইএস।
মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারেভটরি ফর হিউম্যান রাইটস জানায়, প্রাদেশিক রাজধানী হাসাকেহ নগরীতে কুর্দী নিরাপত্তা বাহিনীর একটি ভবন লক্ষ্য করে আইএস প্রথমে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর জঙ্গিরা ওই ভবন লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে এ নিহতের ঘটনা ঘটে।
একে/আরআই