ফ্রান্স থেকে জঙ্গিবিমান কিনবে কাতার
গুরুত্বপূর্ণ সামরিক চুক্তির আওতায় ফ্রান্সের কাছ থেকে অন্তত ২৪টি রাফায়েল জঙ্গিবিমান কিনছে কাতার সরকার। বিষয়টি সরাসরি দেখভাল করছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। সোমবার এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।
২৪টি জঙ্গিবিমান পাওয়ার জন্য আরব এ রাষ্ট্রটিকে ব্যয় করতে হবে ৬০০ কোটি ইউরো বা ৭০০ কোটি ডলার। এছাড়া, ফ্রান্স থেকে আরো ১২টি বিমান পাওয়ার পথ খোলা রয়েছে দোহার সামনে।
সোমবার কাতার সফরের সময় ওলাঁদ বলেছেন, দোহার সঙ্গে প্যারিসের দীর্ঘদিনের ঐতিহ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এবং সামরিক দিক থেকে কাতারের জন্য ফ্রান্স অনেক বেশি নির্ভরযোগ্য দেশ।
কাতার সফরের সময় ফরাসি প্রেসিডেন্ট পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (পিজিসিসি) শীর্ষ সম্মেলনেও যোগ দেন। এ সংস্থার সম্মেলনে এই প্রথম পশ্চিমা কোনো নেতা সরাসরি যোগ দিলেন।
বিএ/আরআই