পশ্চিমবঙ্গে কারখানায় বিস্ফোরণে নিহত ১১


প্রকাশিত: ০৫:৩১ এএম, ০৭ মে ২০১৫

ভারতের পশ্চিমবঙ্গে একটি কারখানায় বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাতজন।

পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার ব্রাহ্মণবাড় গ্রামের ওই কারখানাটিতে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর কারখানার ১০০ মিটার দূরে ছিন্নভিন্ন দেহাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।

বৃহস্পতিবার পুলিশের সুপারিনটেন্ডেন্ট (এসপি) ভারতী ঘোষ জানান, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে স্থানীয়দের অভিযোগ, নিহতের সংখ্যা ২০ জনেরও বেশি।

এ ঘটনার পর থেকেই কারখানাটির মালিক রঞ্জন মাইতি পলাতক রয়েছেন। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ওই কারখানায় বোমা তৈরি করছিল স্থানীয় তৃণমূল নেতা মাইতি।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।