বুরুন্ডিতে বিদেশি নাগরিকদের সরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন বুরুন্ডিতে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের চেষ্টা চালানোর সময় আমেরিকান ও কানাডাসহ অন্যান্য দেশের বিদেশি নাগরিকদের সরিয়ে নিতে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র।
প্রেসিডেন্ট পিয়েরে নকুরুনজিজা তৃতীয় মেয়াদে ক্ষমতায় যেতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষণা দেয়ার পর থেকেই বুরুন্ডির রাজপথে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে।
প্রতিবেশী দেশ তাঞ্জানিয়া সফর করার সময় বুরুন্ডির শীর্ষ জেনারেলদের একটি গ্রুপ বুধবার তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে। সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার পর থেকে রোববার প্রথমবারের মতো নকুরুনজিজাকে জনসম্মুখে দেখা যায়।
বুরুন্ডির ‘উত্তেজনাপূর্ণ’ পরিস্থিতির ব্যাপারে সতর্ক করে দিয়ে যুক্তরাষ্ট্র জানায়, তারা বুরুন্ডি থেকে দুই ডজনেরও বেশী বিদেশি নাগরিককে প্রতিবেশী দেশ রুয়ান্ডায় সরিয়ে নিতে সহায়তা করে।
এক বিবৃতিতে জেফ রাথকি বলেন, ১৭ মে ভাড়া করা তিনটি বিমানে করে যুক্তরাষ্ট্রের প্রায় ২০ জন নাগরিককে কিগালিতে নেয়া হয়। এছাড়া তারা কানাডার চারজন এবং অন্যান্য দেশের নাগরিকদেরও সরিয়ে নেয়।
এসকেডি/আরআইপি