চীনে নারী হত্যার অভিযোগে বিচারের সম্মুখীন পুলিশ


প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১৮ মে ২০১৫

চীনে এক অভিবাসী নারী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগে তিন পুলিশ সদস্যকে বিচারের সম্মুখীন করা হয়েছে। সোমবার আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের এই সহিংস আচরণে অনলাইনে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। চীনের কেন্দ্রীয় টেলিভিশন এ কথা জানিয়েছে।

এর আগে গণমাধ্যমের এক খবরে বলা হয়, ডিসেম্বর মাসে তাইইয়ুয়ানের একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিবাদের জের ধরে ঝউ জিয়ুইয়ুন (৪৭) নামের ওই অভিবাসী নারী শ্রমিকের স্বামী ও ছেলেকে কর্মকর্তারা টেনে হিঁচড়ে ঝউয়ের তার কাছ থেকে দূরে নিয়ে যেতে যায়। এ সময় তিনি বাধা দিলে তার ওপর পুলিশ চড়াও হয়।

এই ঘটনার পর ওই তিনজনকে স্থানীয় থানায় আটক করা হয়। সেখানে ওই নারী শ্রমিকের স্বামী ও ছেলেকে পেটানো হয়। গুরুতর আহত হয়ে পড়লে ঝউকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন তিনি মারা যান। ফুটেজে দেখা গেছে পুলিশ ওয়াং ওয়েনজুন হতভম্ব ঝউ’র চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে।

এই ফুটেজটি নিয়ে অনলাইনে এক সপ্তাহ আগে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। জনগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। ইচ্ছাকৃতাবে আঘাত করে জখম ও ক্ষমতার অপব্যবহার করার অভিযোগে সোমবার উত্তরাঞ্চলীয় প্রদেশের রাজধানী তাইয়াউয়ানে ওয়াং বিচারের সম্মুখীন হয়েছে।

এসএইচএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।