টুইটার অ্যাকাউন্ট খুললেন ওবামা


প্রকাশিত: ০৫:৪৯ এএম, ১৯ মে ২০১৫

ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট খুলেছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। অ্যাকাউন্টটি খোলার পর ২৪ মিনিটের মাথায় ফলোয়ার দাঁড়িয়েছে ১ লাখেরও বেশি। হোয়াইট হাউসের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে বিবিসি অনলাইন।

প্রথম টুইটে ওবামা লেখেন, ‘হ্যালো টুইটার! আমি বারাক ওবামা। প্রেসিডেন্ট হওয়ার ছয় বছর পর অবশেষে আমার টুইটার অ্যাকাউন্ট সচল হলো।’

টুইটার অ্যাকাউন্টে নিজের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, আমি একজন বাবা, স্বামী এবং যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট। আমার  পছন্দের তালিকায় রয়েছে সিকাগো স্পোর্টস টিম। আমার অধীনে রয়েছে ক্যাবিনেট মেম্বার, সারকারি সংশ্লিষ্ট বিভাগ ও হোয়াইট হাউজে কর্মরত কর্মকর্তাবৃন্দ।

রয়টার্স জানিয়েছে ৪৫ মিনিটে এ টুইট বার্তাটিতে সমর্থক দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজারেরও বেশি। এখন পর্যন্ত ওবামার ফলোতে ব্যক্তিগত পছন্দের মানুষদের তালিকায় আছেন, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ।

এআরএস/এইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।